
মূল নাটক: মহসিন মখমলবাফ
ভাবানুবাদ ও রূপান্তর: অর্জুন বন্দ্যোপাধ্যায়

ভাবানুবাদ ও রূপান্তর: অর্জুন বন্দ্যোপাধ্যায়

দুনিয়া মিখাইলের জন্ম ১৯৬৫-তে, বাগদাদে। ওঁর কবিতাকে আপাত দৃষ্টিতে যতটা নিষ্পাপ বলে মনে হয় ততোটা নয়। বাগদাদে তিনি ছিলেন ততোদিন, যতদিন ওঁর কবিতাকে প্রশাসন নিষ্পাপ বলে ভেবেছে। মিখাইল যুদ্ধ নিয়ে কবিতা লেখেন। যে কবিতাগুলো বীররসাত্মক নয়। কবিতাগুলো পাঠকের কানে কোনও সুর বাজায় না। যুদ্ধ নিয়ে মিখাইল কবিতাগুলো লেখেন একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বন্ধুর মতো।
কাশ্মীরি সাংবাদিক মুজামিল জলিল, যিনি গত শতাব্দির নয়ের দশকে বেড়ে উঠেছেন কাশ্মীর উপত্যকার তৃণভূমি আর পাহাড়গুলিতে। স্বাধীনতার প্রত্যয় নিয়ে মরে যেতে দেখেছেন তাঁর বন্ধু, সহপাঠী আর তাঁদের পরিজনদের। যাঁর দেশ বহুকাল হল এক যুদ্ধক্ষেত্র।
‘মাই লস্ট কান্ট্রি’ শিরোনামে জলিল এই গদ্যটি লিখেছিলেন ‘অবজার্ভার’ পত্রিকায় ১০ ফেব্রুয়ারি, ২০০২ সালে। ওই একই বছর ২৬ মে, ২০০২ তারিখে কলকাতা থেকে প্রকাশিত ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকাতেও ‘আই হ্যাভ সিন মাই কান্ট্রি ডাই’ এই শিরোনামে জলিলের অনুরূপ একটি গদ্য প্রকাশিত হয়েছিল। জলিলের এই লেখাটি আমি অনুবাদ করেছিলাম ২০১৬ সালে, সেপ্টেম্বর মাসে। সেই সময়ে বেশ কিছু পত্রিকায় অনুবাদটি প্রকাশিত হয়। এত বছর পরেও এই গদ্যের একটি শব্দেরও প্রয়োজনীয়তা ফুরোয়নি। বরং শহিদ আর নিখোঁজের সংখ্যা সেদিনের চেয়ে বেড়ে গেছে বহুগুণ।

© 2026 Arjun Bandyopadhyay. All rights reserved. | Website developed by Sudip Palodhi