অর্জুনদা’, সারাদিন তোমার উপন্যাস পড়লাম। তোমাকে আমার আমাদের সময়ের গুরুত্বপূর্ণ লেখক মনে হয়। তোমার লেখা বন্ধুদের ডেকে পড়াই। হাতে টাকা-পয়সা জমলেই যে বইগুলি নেই, সেগুলি জোগাড় করে নেব। একটা লেখা পড়ার পর সেই অনুভূতি আমি ঠিক ভাষাতে প্রকাশ করতে পারি না। তবু বলি–একটা স্বপ্নঘোরের মধ্যে ছিলাম বলতে পারি, যা আমাকে জাগিয়ে তোলে, শিল্প আমাকে এই জাগরণ দেয়। পাঠ-অভিজ্ঞতা সম্বন্ধে এটুকু বলেই চুপ করি।